ওয়েব ডেস্ক:
সকালে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে তাঁকে। সেই হাফিজ সঈদ দুপুরে এক পাক আদালতে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন। বিভিন্ন জঙ্গি সংগঠনকে টাকা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে হাফিজের বিরুদ্ধে। আর সেই জন্যই বুধবার তাকে দোষী সাব্যস্ত করল পাক আদালত।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের একটি আদালত এদিন এই জঙ্গি নেতাকে অপরাধী হিসাবে গণ্য করে।মুম্বাই হামলার মূলচক্রীর বিরুদ্ধে ওঠা অন্যান্য মামলাগুলিকে পাকিস্তানের গুজরাতের আদালতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও ভারত জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরেই পাকিস্তান হাফিজ সঈদকে মুক্ত করে দেয়। উল্লেখ্য, মঙ্গলবার ইমরান খান হুঁশিয়ারি দেন, কাশ্মীরের যা পরিস্থিতি ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটতে পারে। এমত অবস্থায় দোষী সাব্যস্ত হলেও পাক সরকার হাফিজ সঈদকে আদৌ কোনওরকম শাস্তি দেবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news