Breaking News
Home / TRENDING / সুপ্রিম কোর্টের মধ্যস্থতা কমিটিকে স্বাগত সব রাজনৈতিক দলের

সুপ্রিম কোর্টের মধ্যস্থতা কমিটিকে স্বাগত সব রাজনৈতিক দলের

ওয়েব ডেস্ক:

রাম মন্দির-বাবারি মসজিদ মামলায় সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদ্যস্যের মধ্যস্থতা কমিটিকে স্বাগত জানালো প্রায় সব রাজনৈতিক দল।

ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির মুখ্যপাত্র নবাব মালিক বলেন, আমরা স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের কমিটিকে। এই মামলা গোটা দেশের মানুষের কাছে সংবেদনশীল বিষয়। মধ্যস্থতার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, তাহলে তার চেয়ে ভালো কিছু হতে পারে না। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম মুখ উমা ভারতী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে আমি কিছু বলব না। তবে একজন হিন্দু হিসেবে চাই, রামজন্মভূমিতে একটি রামমন্দির নির্মাণ হোক। বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতীর বক্তব্য, সুপ্রিম কোর্ট তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছে। এতে করে যদি সমাধান হয় এবং দুই সম্প্রদায়ের পারস্পারিক সম্পর্ক ভালো থাকে, তাহলেই তো সবচেয়ে ভালো। বিএসপি স্বাগত জানাচ্ছে শীর্ষ আদালতের সিদ্ধান্তকে। সিপিআইএম নেত্রী বৃন্দ কারাত বলেন, আগেও মধ্যস্থতার চেষ্টা হয়েছে কিন্তু বিফলে গিয়েছে। নতুন করে সেই চেষ্টা হবে সুপ্রিম কোর্টের নজরদারিতে। দেখা যাক কী হয়।

উল্লেখ্য, শীর্ষ আদালত তিন সদস্যের যে মধ্যস্থতা কমিটি গঠন করছে আজ, তাতে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএম খল্লিফুল্লা, অভিজ্ঞ অ্যাডভোকেট জেনারেল শ্রীরাম পাঞ্চু ও ধর্মগুরু শ্রী রবি শঙ্কর। কমিটি প্রধান করা হয়েছে এফএফ খল্লিফুল্লাকে। এই কমিটিকে আগামী ৮ মাসের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে। এইসঙ্গে আদালত জানিয়েছে, এই আট মাস মিডিয়াকে কিছু বলা যাবে না।

উল্লেখ্য, অধিকাংশ রাজনৈতিক দল স্বাগত জানালেও এই কমিটিতে শ্রী রবি শঙ্করের অন্তর্ভুক্তি নিয়ে দু’একজন প্রশ্ন তুলেছেন। যেমন, এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, কিছুদিন আগে শ্রী রবি শঙ্কর বলেছিলেন— যদি মুসলিমরা অযোধ্যা থেকে তাদের দাবি তুলে না নেয়, তবে ভারত সিরিয়া হয়ে যাবে। অন্যদিকে বিজেপি নেতা সুব্রহ্মনিয়াম স্বামীর বক্তব্য, ভারতের মুসলমানদের জন্য এটা দারুণ সুযোগ। তারা প্রমাণ করে দিক, বাকি বিশ্বের মুসলমানদের থেকে তারা কতখানি আলাদা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *