Breaking News
Home / TRENDING / সাংসদ হওয়ার জন্য রাজ্যপালের পদ থেকে ইস্তফা!

সাংসদ হওয়ার জন্য রাজ্যপালের পদ থেকে ইস্তফা!

ওয়েব ডেক্সঃ

মিজোরামের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন কুম্মানাম রাজাশেখরণ। তিনি সাংসদ হওয়ার জন্য রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর। শুক্রবার তাঁর ইস্তফা পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এদিন রাজাশেখরণ বলেন, “নিজের রাজ্য কেরলে ফিরে যেতে চাই। আর আসন্ন লোকসভা নির্বাচনে সেখান থেকে বিজেপির প্রার্থী হতে চাই।” তবে তিনি কোন আসন থেকে নির্বাচনে লড়বেন সে ব্যাপারে কিছু জানাননি। সূত্রের খবর, কংগ্রেস সাংসদ শশী তারুরের লোকসভা কেন্দ্র তিরুঅনন্তপুরম থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়ে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন রাজাশেখরণ। এই রাজাশেখরণকে নিয়ে মিজোরামে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে, বিজেপির সাংসদ হওয়ার জন্য এদিন তিনি রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন। এখন থেকে মিজোরামে রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে অসমের রাজ্যপাল জগদীশ মুখীকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *