ভাস্কর মান্না:
কিছুদিন আগেই উচ্চ বর্ণের গরিবদের জন্য সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ১০ শতাংশ আসন সংরক্ষণের বিল এনেছিল কেন্দ্র। যে বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন জমা পড়লেও, দেশের আদালত এখনই বিলটিকে স্থগিত করতে নারাজ।
সংরক্ষণের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী, এই দাবি নিয়ে মামলা করেন কয়েকটি সংগঠন। মামলায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, “আমরা বিষয়টি যাচাই করব।” তবে সুপ্রিম কোর্ট এখনই সরকারের এই সিদ্ধান্তকে খারিজ করতে রাজি নয়। কিন্তু সংসদে পাশ হওয়া সংরক্ষণ বিলের খসড়াটি চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
শীর্ষ আদালতে ১৯৯২ সালের মণ্ডল কমিশনের রায়কে তুলে ধরা হয়েছে আজ। যেখানে বলা হয়েছিল, ‘সংবিধান অনুসারে অর্থনৈতিক অবস্থা সংরক্ষণের কারণ হতে পারে না’। এছাড়া এই বিলের ফলে সংরক্ষণের হার ৫০%-এর বেশি হয়ে যাবে। যা ২০০৬ সালে আদালতের রায়ের পরিপন্থী। যেখানে বলা হয়েছিল, সংরক্ষণের সীমা ৫০ শতাংশ ওপর করা যাবে না কোনওভাবেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news