ভাস্কর মান্না:
মেক্সিকোর হিদালগোতে গ্যাসোলিনের পাইপলাইন বিস্ফোরণে মৃত্যু হল ১০০ জনের। এদিন হিদালগো স্টেটের লাহুয়েপিলান শহরতলিতে জাতীয় তেল কোম্পানি পেমেক্সের পাইপ লাইনে এই বিস্ফোরণ হয়।
পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা যখন গ্যাসোলিন চুরি করেছিল, তখন আচমকা বিস্ফোরণ ঘটে। তেল চোরদের কাপড়ের সঙ্গে পাইপ লাইন সংলগ্ন বিদ্যুতের তারে শর্ট সার্কিট এবং অতি দাহ্য জ্বালানিতে বিস্ফোরণ হওয়ায় দুর্ঘটনা মারাত্মক আকার নেয়।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওই দিন প্রায় ৮০০ জন বাসিন্দা তেল চুরি করতে এক জায়গায় জড়ো হয়েছিল। ফলে প্রশাসনের অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । অসংখ্য মানুষ আহত হয়েছেন। আশঙকাজনক বহু। মৃত দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে শনাক্ত করতে সমস্যায় পড়ছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news