ওয়েব ডেস্ক:
শীর্ষ আদালতে ধাক্কা খেলো বিজেপি। আজ সুপ্রিম কোর্ট বিজেপির জরুরি ভিত্তি শুনানির আবেদন খারিজ করে দিল। উল্লেখ্য, ইতিমধ্যে গেরুয়া শিবিরের গণতন্ত্র বাঁচাও যাত্রায় যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। এক আদালত থেকে আরেক আদালতে ঘুরপাক খাচ্ছে বিষয়টি। কখনও বিজেপির পক্ষে রায় দিয়েছে রাজ্যের আদালত, কখনও বা বিপক্ষে। এরমধ্যে মামলাটিকে নিয়ে শীর্ষ আদালতে যায় বিজেপি। সেইসঙ্গে আর কালবিলম্ব না করে দ্রুত মামলার শুনানি হোক।
কিন্তু শীর্ষ আদালতের আজকের রায়ে বিজেপির সেই আবেদন মঞ্জুর হল না। সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। সূত্রের খবর আগামী ৩ জানুয়ারি ফের এই মামলার শুনানির পক্রিয়া শুরু হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news