ওয়েব ডেস্ক :
হিন্দি ছবিতে আইটেম সং না থাকলে ছবি একদম ভিজে বারুদ! বাণিজ্যিক ছবিগুলো খাপ খাইয়ে একটা আইটেম নম্বর ঢুকিয়ে দেবেনই প্রায় সব পরিচালক। আইটেম গান আর নাচ নাকি হলমুখী করে দর্শকদের, দাবি পরিচালকদের। তবে এই মুহূর্তে স্টুডিয়োপাড়ায় ঢুঁ মারলেই জানা যাচ্ছে আইটেম নাম্বারে কাঁপাচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি সানি লিওনি।
১ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক মিলন লুথারিয়ার অ্যাকশন থ্রিলার ছবি ‘বাদশাহ’। অজয় দেবগন, ইলিয়ানা ডি’ক্রুজ, ইমরান হাসমি, এষা গুপ্তা অভিনীত এই ছবিতে দেখা যাবে সানি লিওনির আইটেম নাম্বার।
এহেন সানি সম্প্রতি খবরের শিরনামে। কারণ, তিনি মা হয়েছেন। লাতুর থেকে কন্যা নিশাকে দত্তক নিয়েছেন সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল। তিনজনের ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় সোশ্যালমাধ্যম।

কন্যা নিশার সঙ্গে সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল
কেউ বাহবা দিয়েছেন তো কেউ করেছেন সমালোচনায় বিদ্ধ। একঝলক নজর রাখলে দেখা যাবে বলিউডে এর আগে সুস্মিতা সেন এবং রবিনা ট্যান্ডন, মিঠুন চক্রবর্তী কন্যাসন্তান দত্তক নিয়েছেন। সলমনও দত্তক নিয়েছিলেন বোন অর্পিতা খানকে।

সুস্মিতা সেন রবিনা ট্যান্ডন

মিঠুন চক্রবর্তী সলমন খান
তবে সানিকে নিয়ে সমালোচনা কেন?
কারণ নাকি তিনি পর্নস্টার। শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অনেকে।
তবে তাতে থোড়াই কেয়ার সানির। সমালোচনাকে বিশেষ পাত্তা না দিয়ে তিনি জানান, “নিশাকে পেয়ে আমরা খুব খুশি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় যে সন্তান বায়োলজিক্যাল হতেই হবে।”
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news