কমলেন্দু সরকার
: ও মধুমন্তী
:
সানি লিওনির বিভাজিকায় মজেনি এমন পুরুষ আছে কী গোটা দেশে! কিংবা তাঁর ছলাকলায় মজেনি! সানি লিওনি মানেই রাতের ঘুম-কাড়া রমণী। লুকিয়ে লুকিয়ে তাঁর গোপন ভিডিয়ো দেখা! তাঁর কুচযুগ দেখে মোহিত হননি এমন পুরুষও খুঁজে পাওয়া দুষ্কর! একটা সময় তিনি পর্নস্টার হিসেবে নামধাম করলেও, এই মুহূর্তে কিন্তু তিনি ঢুকে পড়েছেন বলিউডের নামী অভিনেত্রীদের তালিকায়। এ পর্যন্ত একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন। ছবিতে একঝলক তাঁকে দেখতে হলমুখী হন মানুষ। তবে এতদিন এই সুন্দরীর অভিনয় সীমাবদ্ধ ছিল বলিউডে। তবে এবার তিনি এলেন বাংলা ছবিতে। না না কোনও রসিকতা নয়।
বাংলা ছবি করছেন সানি লিওনি। পরিচালক স্বপন সাহা। এই মুহূর্তে সানি এবং পরিচালক দু’জনেই ব্যস্ত মুম্বইয়ে, শুটিংয়ের কাজে। ছবির নাম ‘সেরা বাঙালি’। পরিচালক স্বপন সাহা আজ সারাদিনই ব্যস্ত সানি লিওনিকে নিয়ে শুটিং ফ্লোরে।
এই মুহূর্তে গোরেগাঁও ইস্টের ‘আঞ্জেল’ স্টুডিয়ো কাঁপাচ্ছেন সানি। বাংলা ছবির দুই জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত আর কৌশিক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে এই ছবিতে। একটি নাচের দৃশ্যের দেখা যাবে সানিকে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news