Breaking News
Home / TRENDING / গাটছাড়া বাঁধতে চলেছেন সানি দেওলের ছেলে কর্ণ

গাটছাড়া বাঁধতে চলেছেন সানি দেওলের ছেলে কর্ণ

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

ছোট পর্দা থেকে বড় পর্দা বিয়ের মরসুম যেন লেগেই রয়েছে। বলিউডে ফের বিয়ের সানাইয়ের সুর। এ বার দেওল পরিবারে খুশির খবর। খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর নাতি কর্ণ দেওল। সানি দেওলের ছেলে কর্ণ।

ইতিমধ্যেই সহকারী পরিচালক হিসাবে কাজ করে ফেলেছেন কর্ণ। বলিউডে অভিনেতা হিসাবেও হাতেখড়ি হয়ে গিয়েছে তাঁর। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন কর্ণ দেওল। তার পর ‘পল পল দিল কে পাস’-এ অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ সানি দেওলের ছেলের। ‘আপনে ২’ ছবিতেও খুব শীঘ্রই দেখা যেতে চলেছে কর্ণকে।

সম্প্রতি ধর্মেন্দ্র ও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানেই দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে বাগ্‌দান সেরে ফেলেছেন কর্ণ। চলতি বছর জুনেই নাকি সাত পাক ঘুরতে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত পাত্রীর পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে কর্ণের হবু স্ত্রী গ্ল্যামার জগতের কেউ নন বলেই খবর। গত বছর কানাঘুষো শোনা গিয়েছিল, খ্যাতনামা পরিচালক বিমল রায়ের নাতনি দ্রিশা রায়কেই নাকি মন দিয়েছেন কর্ণ। তাঁর সঙ্গেই বাগ্‌দানও নাকি সেরে ফেলেছেন ধর্মেন্দ্রর নাতনি, এমন জল্পনাও শোনা গিয়েছিল।

খবর, আগামী জুন মাসে ব্যক্তিগত পরিসরে আত্মীয়পরিজনের উপস্থিতিতে প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন কর্ণ দেওল। দ্রিশা রায়কে নিয়ে খবরকে অসত্য বলেন দাবি করা হয় কর্ণের টিমের তরফে। জানানো হয়, কর্ণ ও দ্রিশা নাকি ছোটবেলার বন্ধু। তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে, প্রেমের নয়। চলতি বছরের প্রেম দিবসেই দুবাইয়ে এক অজ্ঞাতপরিচয় নারীর সঙ্গে দেখা গিয়েছিল ধর্মেন্দ্রের নাতনিকে। সেই রমণীর সঙ্গেই কি তবে চারহাত এক হতে চলেছে কর্ণের? জল্পনা তুঙ্গে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *