ওয়েব ডেস্কঃ
আভিনয়ের জন্যে শিরনামে এসেছেন বহুবার, তবে আজকাল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই শিরনামে পাওয়া যাচ্ছে বলিউড অভিনেতা তথা সাংসদ সানি দেওলকে। সম্প্রতি কুয়েতে পাচার হয়ে যাওয়া এক ভারতীয় নারীকে উদ্ধার করলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, ওই নারীর নাম বীণা বেদি। তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন নায়ক-সাংসদ।
যানা যায়, এক ট্রাভেল এজেন্সির খপ্পরে পড়েছিলেন ৪৫ বছর বয়সী বীণা। তাকে পরিচারিকার কাজ দেওয়ার আশ্বাস দিয়ে এক পাকিস্তানি ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই ব্যক্তি ৩০ হাজার রুপি বেতনের কাজ দেওয়ার আশ্বাস দিয়ে বীণাকে কুয়েতে নিয়ে যান। সেখানে কিছুদিন পরই বীণার ওপর শুরু হয় অত্যাচার। বীণাদেবী অভিযোগ করেন, তাকে ক্রীতদাস বানিয়ে রাখার পরিকল্পনা করা হয়েছিল।
এদিকে কিছুদিন আগেই গুরুদাসপুরের করতাপুর যান সানি। তিনি সেখানকার সাংসদ। তখন সানির কাছে সাহায্য চায় বীণার পরিবার। বিষয়টি জানার পরই তৎপর হন তিনি। কুয়েতের এক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়ে বীণাকে ভারতে ফিরিয়ে আনা হয়।
গত শুক্রবার বীণাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ছেলের এমন কাজে ভীষণ উচ্ছ্বসিত বাবা ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় এ খবর পোস্ট করে ছেলেকে আশীর্বাদ করেছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news