Breaking News
Home / TRENDING / আশ্চর্য মানুষ বিলের সৌজন্যে আলাদিনের জিন বাস্তবে!

আশ্চর্য মানুষ বিলের সৌজন্যে আলাদিনের জিন বাস্তবে!

ওয়েব ডেস্কঃ

গল্পটা আরব্য রজনীর আলাদিনের প্রদীপের জ্বিনের মত মনে হলেও; বাস্তবে সবার মনের ইচ্ছে পূরণ করেন একজন সাধারণ ব্যক্তি। জানতে ইচ্ছে করছে, তিনি কে এবং কী উপায়ে মানুষের ইচ্ছে পূরণ করেন? বাস্তবে এই কাজটিই করেন বিল গ্রিফিন নামের এক মহৎ মানুষ।

বিস্তারিত জানা যাক, বিল গ্রিফিন লন্ডনের অধিবাসী। তিন বছর আগে অন্যের ইচ্ছে পূরণের জন্য তিনি একটি ওয়েবসাইট খোলেন, যার নাম ‘ক্রাউড-উইশ ডটকম’। একটি প্রতিষ্ঠানে মার্কেটিং ডিরেকটর হিসেবে উচ্চ বেতনের চাকরি করতেন বিল। কিন্তু তিনি সেই চাকরি ছেড়ে দেন শুধু মানুষের ইচ্ছে পূরণ করবেন বলে।
প্রতিদিন সাধারণ মানুষ তাদের ইচ্ছে প্রকাশ করেন। এরপর কয়েকজন সেগুলো মূল্যায়ন করেন এবং পরবর্তীতে গ্রিফিন দিনের সবচেয়ে জনপ্রিয় ইচ্ছেকে ২৪ ঘন্টার মধ্যে পূরণ করে দেন। গ্রিফিন ওয়েবসাইটের মাধ্যমে এই ইচ্ছে পূরণের পুরো প্রক্রিয়াটি তদারকি করে থাকেন।

বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বিভিন্ন পণ্য চেয়ে আবেদন করেন। বিল গ্রিফিন এ পর্যন্ত হাজারেরও বেশি ইচ্ছে পূরণ করেছেন। এবার এই নিয়ে তিনি একটি বই লেখার কাজে হাত দিয়েছেন। যেখানে সবচেয়ে জনপ্রিয় ৯৯টি ইচ্ছের কথা তিনি জানাবেন।
এখানে সাধারণ মানুষ তাদের আনন্দ, হাসি, মন খারাপের কথা, মজার এবং হৃদয় ভাঙ্গার ইচ্ছের কথা জানান। মজার ব্যাপার হলো, বেশিরভাব ক্ষেত্রেই মানুষ খুব সাধারণ কিছু চান, কেউ কেউ উড়তে চান আবার কেউ কেউ রায়ান গোসলিং বা অন্য কারো সাথে রাত কাটাতেও ইচ্ছে প্রকাশ করে্ন। কেউ চান কী করে বাবা-মার সাথে দ্রুত যোগাযোগ করা যায়, কেউ আবার কেক খেতে চান, কেউ কেউ আবার তাদের বসের সাথে ফাইট করার সাহস চান। এমনই হাজারো ইচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের ইচ্ছে প্রকাশ করছেন বিলের কাছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *