Breaking News
Home / TRENDING / সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রীর গায়েই উঠল না “দিদিকে বলো”-র টি-শার্ট

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রীর গায়েই উঠল না “দিদিকে বলো”-র টি-শার্ট

নীল রায়।

গায়ে হল না “দিদিকে বলো”-র টি-শার্ট! তাই হাতকাটা পাঞ্জাবী গায়েই সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবার বেহালা পশ্চিমের জনসংযোগ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন স্থানীয় বিধায়ক। বেলা ১১টায় সাংবাদিক সম্মেলন শুরুর কথা থাকলেও, তা শুরু হতে সাড়ে ১১টা বেজে যায় পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাসভবন থেকে বেহালায় পৌঁছাতে। তাঁর পৌঁছানোর আগেই তৃণমূল কর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন “দিদিকে বলো”-র ব্র্যান্ডিং প্রোডাক্ট নিয়ে। তাতে ছিল, টি-শার্ট, স্টিকার, ভিজিটিং কার্ড।

 

বিশেষ ব্যবস্থা করে আনা হয়েছিল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের জন্য “এল” সাইজের একটি “দিদিকে বলো”-র লোগো দেওয়া টি-শার্ট। পার্থ চট্টোপাধ্যায়ের জন্য আনা টি-শার্টটি খুলে দেখে কর্মীদের চক্ষু চড়কগাছ। দেখা যায়, স্থুল শরীরের পার্থ চট্টোপাধ্যায়ের কলেবরের তুলনায় টি-শার্টটি অনেকটাই ছোট। শিক্ষামন্ত্রীকে এলে বিষয়টি তাঁকে জানানো হয়। পরিস্থিতি বুঝে টি-শার্ট না পরেই সাংবাদিক সম্মেলন শুরু করে দেন। পরিস্থিতি সামাল দিতে কর্মীরাই “দিদিকে বলো”-র টি-শার্ট পরে বিধায়কের পাশে দাঁড়িয়ে যান। সাংবাদিক সম্মেলনের শেষে সাংবাদিকদের অনুরোধে “দিদিকে বলো”-র টি-শার্ট হাতে ছবি তোলেন শিক্ষামন্ত্রী। ছবি তোলার সময় রসিকতার করে হাসিমুখে পার্থ বলেন, “আমার সাইজের তো আর টি-শার্ট পাওয়া যায়নি। তাই হাতে নিয়েই ছবি তুলি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *