নীল রায়। জল্পনা ছিল শ্যালক অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন! কিন্তু হল উল্টোটাই। মঙ্গলবার দিল্লিতে যখন মুকুল পুত্র শুভ্রাংশু সহ ২ বিধায়ক ও ব্যারাকপুর লোকসভা এলাকার চার পুরসভার সিংহভাগ তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন। ঠিক সেই সময়ে মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের পার্টি অফিসে উপস্থিত রইলেন নোয়াপাড়া তৃণমূল বিধায়ক সুনীল সিং। শুধু দীর্ঘক্ষন বৈঠকেই কাটালেন না, বৈঠক শেষে উত্তর ২৪ পরগনা তৃণমূল আহবায়কের পদ দেওয়া হল তাঁকে। সংবাদমাধ্যমে প্রশ্নের উত্তর সুনীল জানান, দল ছাড়ার কোনও পরিকল্পনা নেই তাঁর । আপাতত তৃণমূলেই থাকছেন তিনি। সুনীল মুখে এমন বললেও তাতে বিশ্বাস নেই তৃণমূলের অন্দরমহলের। কারণ, সুনীল পুত্র মামা অর্জুনের সঙ্গে ইতিমধ্যে বিজেপিতে চলে গিয়েছেন। তাই সুনীলের কথাতে জল্পনা শেষ হচ্ছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, গত মার্চ মাসে যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে যোগ দেন, সেদিন থেকেই বাংলা রাজনীতিতে চর্চা আর সুনীলকে নিয়ে। কারণ ২০১৮ সালে নোয়াপাড়া উপনির্বাচনে অর্জুন সিংয়ের কথাতেই গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান সুনীল সিংকে উপনির্বাচনে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৬৩ হাজার ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলে সুনীল সিং।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news