নীল রায়। বোলপুরের প্রাক্তন সাংসদ অধ্যাপক অনুপম হাজরার একটি ফেসবুক পোস্টে কেন্দ্র করে আবারও বিতর্কে ছড়াল। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য তথা অভিনেত্রী মুনমুন সেন ও তাঁর অভিনেত্রী কন্যা রিয়া সেনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অনুপম। যেখানে তিনি লেখেন, “অনেকদিন পর আমাদের নির্ভেজাল আড্ডা মুনমুনদি ও রাইমার সঙ্গে। বিজেপির জন্য আরও সুসংবাদ অপেক্ষা করছে।” আবার সেই পোস্টটি সরিয়ে দেন অনুপম। এই পাতার এমন পোস্ট আর কেনই বা তা তুলে নেওয়া এ বিষয়ে জানতে অনুপমকে ফোন করা হলে তাঁর মোবাইল বন্ধ থেকেছে। প্রসঙ্গত, বোলপুর ছেড়ে এবার যাদবপুর আসনে প্রার্থী হয়েছিলেন অনুপম। অপরদিকে, বাঁকুড়া ছেড়ে জোড়াফুলের প্রতীকে আসানসোল থেকে প্রত্যাশী ছিলেন অভিনেত্রী মুনমুন। ঘটনাচক্রে দুজনে পরাজিত হয়েছেন এবারের ভোটে। কিন্তু মুনমুন সেন বা তাঁর অভিনেত্রী কন্যা বিজেপিতে যেতে পারে, এমন ভাবনা কস্মিনকালেও করেননি তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সাংসদ থাকাকালীন একাধিক বিতর্কিত পোস্ট করে নানা সময় বিতর্কে জড়িয়েছিলেন অনুপম হাজরা। কিন্তু নিজেকে এতটুকু বদলাতে না চাওয়ায় চলতি বছর ৯ জানুয়ারি তাঁকে বহিষ্কার করে তৃণমূল। যাদবপুরের ভোটে পরাজিত হলেও আগামী পাঁচ বছর যাদবপুর নিয়ে কাজ করতে চান বলেও ফেসবুকে ঘোষণা করে দিয়েছেন এই বিতর্কিত অধ্যাপক। তবে সবচেয়ে বড় চমক দিয়েও পরে তার ফেসবুক থেকে প্রত্যাহার করে নিলেন বিশ্বভারতীর এই প্রাক্তন অধ্যাপক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news