নিজস্ব সংবাদদাতা:
যে প্রধানমন্ত্রীকে তিনি মানেন না, শেষ পর্যন্ত সেই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় সংবাদমাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা আজই চিঠি পাঠিয়েছে। আমি অন্য কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। এটা যেহেতু একটি সাংবিধানিক অনুষ্ঠান তাই আমরা ঠিক করেছি যে যাওয়া উচিত’। তিনি আরও বলেন, ‘শেষ মুহূর্তে জানতে পেরেছি। মাঝে শুধু কালকের দিনটাই রয়েছে। পরশু সন্ধ্যায় শপথগ্রহণ। ফলে যেতে হলে কালই যেতে হবে। আমরা চেষ্টা করছি শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার”।
প্রসঙ্গত, ভোট প্রচারে একাধিক সভায় নরেন্দ্র মোদিকে কুৎসিত ভাষায় আক্রমণ করছিলেন মমতা। কান ধরে ওঠবোস করানো থেকে থাপ্পড় মারার হুমকি, কিছুই বাদ যায়নি। এবং বলেছিলেন, এক্সপায়ারি বা মেয়াদ ফুরনো প্রধানমন্ত্রী। বলেছিলেন, নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে মানি না ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রধানমন্ত্রীর শফথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news