প্রসেনজিৎ মাহাতো
বেঙ্গালুরু এফসির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রি। গতবছর সুনীলের সঙ্গে তিন বছরের চুক্তি করেছিল বিএফসি। মঙ্গলবার সেই মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২০–২১ মরশুম পর্যন্ত করে সেরে নিল বেঙ্গালুরু। সুনীলের সঙ্গে এই ক্লাবের সম্পর্ক দারুণ। তিনি বলেন, ‘এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সবসময়ই বলি, এই ক্লাব এবং এই ক্লাবের সমর্থকদের সঙ্গে আমার জীবনের দারুণ মুহূর্ত কাটিয়েছি। অসাধারণ স্মৃতি রয়েছে এই ক্লাবের হয়ে। আশা রাখি আগামী দিনে আরও ভাল স্মৃতি অপেক্ষা করে আছে।’
বেঙ্গালুরুর শুরু থেকে সুনীল রয়েছেন। এই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি বছর খেলা ফুটবলার একমাত্র তিনিই। বেঙ্গালুরুর হয়ে তঁার সাফল্য প্রচুর। টানা পঁাচ বছর বেঙ্গালুরু ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। ১৪৪ ম্যাচে গোল করেছেন ৭১। বেঙ্গালুরুতে খেলেই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার সুনীলই। ‘সুনীলের মত প্লেয়ার আমাদের টিমে খেলে, এটা আমাদের কাছে স্পেশাল। ও সবসময়ই প্রমাণ করে চলেছে ফুটবলে বয়স হচ্ছে একটা সংখ্যামাত্র। আমরা চাই, যত বেশিদিন সম্ভব ও আমাদের ক্লাবেই খেলুক’, বলেন ক্লাব সিইও পারথ জিনদাল।
বেঙ্গালুরুতেই প্রি–সিজন ট্রেনিং শুরু করে দিয়েছেন সুনীলরা। তবে, খুব শিগগিরি প্র–সিজন ট্রেনিংয়ের জন্য স্পেনে উড়ে যাওয়ার কথা রয়েছে তঁাদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news