Breaking News
Home / TRENDING / জঙ্গলমহলে নতুন বাস রুট চালু করছে রাজ্য

জঙ্গলমহলে নতুন বাস রুট চালু করছে রাজ্য

নিজস্ব সংবাদদাতা:
জঙ্গলমহলের আরও প্রান্তিক মানুষকে বাস পরিষেবার আওতায় আনতে উদ্যোগী রাজ্য সরকার। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। জঙ্গলমহলের উন্নয়নে গণ পরিবহনের পরিষেবা বাড়াতে চলেছে সরকার। আগামী আগষ্টের মধ্যেই নতুন ২২ টি বাস এবং নতুন ১৫ টি রূট চালু করছে সরকার। ঝাড়গ্রামকে আলাদা ডিভিশন করে দক্ষিণ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জুড়ে নতুন করে রুট বিস্তার করা হচ্ছে। এছাড়াও, কলকাতার রাস্তায় ফের চালু হবে দোতলা বাস। এই বছরের মধ্যেই ৪/৫টা দোতলা বাস নামানোর পরিকল্পনা পরিবহন দফতরের। বুধবার বিধানসভায় জানালেন পরিবহন মন্ত্রী। এছাড়াও, শিয়ালদহ-হাওড়া থেকে জেলায় জেলায় রাত্রিকালীন বাস পরিষেবা চালুর করবে পরিবহন দফতর। দুর্গাপুর-আসানসোল, হলদিয়া শিল্পাঞ্চল এবং জলপাইগুড়ি-শিলিগুড়ি এলাকায় এই বছরের মধ্যে চালু হবে রাতের বাস পরিষেবা। বিধানসভায় জানালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *