Breaking News
Home / TRENDING / মরাঠা ক্রান্তির ডাকা বনধে নাজেহাল মুম্বই

মরাঠা ক্রান্তির ডাকা বনধে নাজেহাল মুম্বই

নিজস্ব সংবাদদাতা:
মরাঠা সম্প্রদায়ের বিশেষ সংরক্ষণের দাবিতে বুধবার থেকে মহারাষ্ট্র বনধের ডাক দিয়েছে মরাঠা ক্রান্তি মোর্চা। এই বনধের জেরে মুম্বইয়ের বহু জায়গায় দোকান পাট বন্ধ রয়েছে। গন্ডগোলের ভয়ে রাস্তায় অটো চলাচলও কম। মুম্বইয়ের বেশ কয়েকটি জায়গায় সরকারি বাসকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারিরা। যোগেশ্বরী স্টেশনের কাছে রেল অবরোধের চেষ্টাও করা হয়। তবে বনধের সবথেকে বেশী প্রভাব পড়েছে ঔরঙ্গাবাদে। সেখানে মঙ্গলবার বাস জ্বালিয়ে দেয় বিক্ষোভকারিরা। পুলিশের ওপর পাথরও ছোঁড়ে তারা। ঘটনায় ১ পুলিশকর্মীর মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস আন্দোলনকারিদের শান্তি বজায় রাখতে আবেদন জানান । মরাঠাদের সংরক্ষণ নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে বলেও জানান তিনি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *