Breaking News
Home / TRENDING / বর্ষার রবিবারে ১০টি প্রেম, কিশোর ঘোষের কবিতায়

বর্ষার রবিবারে ১০টি প্রেম, কিশোর ঘোষের কবিতায়

 

সত্যি

একটি ছেলে একটি মেয়েকে বলল, আই লাভ ইউ সোনা

আর আকাশে আগুন-পাখি উড়ে গেল

বলে গেল, ওর কথা বিশ্বাস কোরো না

 

একটি ছেলে একটি মেয়ের টুঁটি কামড়ে ধরে

বলে দিল, আই হেট ইউ, আমি তোমাকে ভালোবাসি না

অথচ আশ্চর্য—-

 

আকাশ পুড়িয়ে সেই পাখি বলে গেল, বিশ্বাস করো না তুমি

কিছুতেই ওর কথা বিশ্বাস কোরো না

……….

 

তোমার ক্লিপ

তোমার ক্লিপ আমায় বেঁধে ফেলেছে

সমস্ত ‘স্যালারি’ থেকে ছাড়িয়ে নিয়েছে আমার আটকে পড়া—

 

এখনও ছাঁদে দাঁড়িয়ে

খোলা চাঁদ শিখি তাই

দু’হাত বাড়াই, খুঁজি, বড় করে বাঁচা

 

আর যতবার যেতে গেছে যতগুলো ভুলে

দেখেছি কীভাবে যেন তোমার চুলে

টান পড়ছে…

……….

 

হস্তমৈথুন

চকলেট কিনে-দি, কান্নামোছা রুমাল বুনে দিই ওকে

মুচকি হেসে

পই-পই করে বলেছি, রাস্তা পার হওয়ার সময়

দু’পাশের মেঘ দেখে নেবে

তাছাড়া লোডশেডিঙের তো মা-বাপ নেই

মাথার পাশে চাঁদও রাখা চাই মনে করে

তবু ঘুম না এলে, নিজের বাঁ হাতকে

অন্যের ভেবে সুড়সুড়ি দিও

এতেও কাজ না হলে ঘুমের ওষুধের স্তন খামছে ধরো

 

এক গ্লাস জলের সঙ্গে

গিলে ফ্যালো নিজেকে

……….

বাথরুম সঙ

দেখা হল দেখা হবে তাই,

যেই একা হল চাঁদ….

জ্যোৎস্নার প্রয়োজন ছড়াল অন্ধকারে

 

দেখা হল অদেখা দিক ও

দিন ঝাপ দিল অনাবৃষ্টির দেশে

যে দেশে ছেলেরা মেয়েদের বাথটব আঁকে

 

গ্রীষ্ম, বৃষ্টি, শীত… স্নানহীন জীবন নিংড়ে

যে দেশের ছেলেরা মেয়েদের বাথটব আঁকে

……….

 

ক্যাফে-কফি-ডে

সে ভীষণ দূষণের জ্যাম

রাস্তা ফিরেছে তাই

নিজের দিকে।

 

নিজের দিক, মানে তোমার দ্বীপ

আশা করি তুমিও বুঝেছ এতদিনে—

 

এ’ জীবন যে দু’ কাপ কফিতে এসে ঠেকেছে

আর মাঝে মাঝে এ ওকে চুমুক দিচ্ছে

……….

 

অ্যাডাল্ট ছবি

সব স্বাভাবিক, এই সব

এই যে সন্ধের সাইকেলবেলা

বড় চাঁদ ও ছোট লক্ষীপুজো, দিনান্তের প্রসাদী তারা…

 

সব শুক্রবার—

 

অনন্তের শুটিঙ চলছে

পাল্টে যাচ্ছে নায়ক-নায়িকা

……….

.

অবৈধ

এ গাছ আমার

গাছের তলা ও ছায়া, ফুল-ফল, পাখি-ডাক. . .

 

এ গাছের দেহে, মনে আছড়ে পড়েছে যত ঝড়-জল-প্রেম

সবাই আমার

 

বাগান আমার নয় শুধু!

……….

গজল

কাচের চুড়ি-ভাঙা ধারালো শব্দ, বিষাদ-হলুদ ওড়নার সুর,

একদল দীর্ঘশ্বাসের কোরাস আর বিষনীল জিন্সের অভিমান, যখন

বেজে ওঠে মাতাল মাঝরাতে, নিষ্ঠুর চাঁদের আলোয় . . .

……….

 

 মায়া হোসিয়ারি

আজকাল ব্রা’র দোকানে ব্রা পাওয়া যায় না, সেখানে বিভিন্ন রঙ ও সাইজের স্তন ঝুলে থাকে। মেসার্স মায়া হোসিয়ারি থেকে নীল দাম দিয়ে মেয়েরা তাদের অন্তর্বাসের মেধায় সুবিধাজনক বুক খুঁজে নিতে আসে।

 

এদিকে আষাঢ় পড়ে গেল মেঘে—

বজ্রবিদ্যুৎসহ বছরের প্রথম বীর্যপাত হল

গতকাল রাতে

……….

প্রেমের কবিতা

ভোরকে ভেঙিয়ে এক মোরগ ডেকে উঠল

 

পৃথিবীর প্রতিটি পাড়ার গৃহস্থ-বেশ্যালয় এবার

ছিমছাম শোবার ঘর হয়ে যাবে

রোদ উঠবে যত

 

গতকালও কি চাঁদের কলঙ্ক ছিল

কালো আকাশের চরিত্রে কোথাও?

ধর্ষিত জ্যোৎস্নাযোনির কষরক্ত ও কুয়াশা ভেজা

কন্ডোম পড়ে আছে বাড়ির পেছনে, ধূসর নর্দমায়

আর ডাস্টবিনে কাক, কুকুরের সঙ্গে

বেজন্মা শিশুর ছদ্মবেশে তোমাকে খুঁজছে জীবন

 

এরপর খাঁ খাঁ নির্জন দুপুর পেরিয়ে, মায়াবী

বিকেলের বুক চিরে ফ্যাকাশে সন্ধে-আকাশ

অপলক চেয়ে থাকা নক্ষত্রমণ্ডল…

 

দেখছে, প্রতিটি মুখোশের ভিতরে বন্দি একটি বিষাদ-মানুষ

প্রতিটি বিষাদ-মানুষের বুকের ভিতরে একজন অসহায় ঈশ্বর

নরকের যাবৎজীবনে কারাদণ্ডিত!

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *