Breaking News
Home / TRENDING / বার্ধক্যভাতা নেই, ৫ দিন অনাহারে আদিবাসী পরিবার

বার্ধক্যভাতা নেই, ৫ দিন অনাহারে আদিবাসী পরিবার

নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট:
একদিকে মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় আদিবাসীদের জন্য একের পর এক সুবিধার ঘোষণা করছেন, তখন সেখান থেকে মাত্র ২৫০ কিমি দূরে ৫ দিন খেতে না পেয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে এক আদিবাসী পরিবার। জানা গিয়েছে, পক্ষাঘাতগ্রস্ত ছেলেকে নিয়ে ভিক্ষা করে দিন কাটান বীরভূমের তালোয়া গ্রামের লক্ষ্মী মূর্মূ। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টি ও অসুস্থ শরীরের ফলে ভিক্ষে করতে যেতে পারেননি। ফলে না খেয়েই থাকতে হয়েছে এ কদিন। মুখ্যমন্ত্রী বিধানসভায় ভাষণে আদিবাসীদের সম্মানীয়ভাবে জীবন যাপনে সুবিধার কথা বললেও লক্ষ্মী মূর্মূর কিন্তু এখনও বার্ধক্যভাতা জোটেনি। বারবার আবেদন জানিয়েছেন, কিন্তু উত্তর আসেনি। তাই টাকার অভাবে সরকারি সাহায্যের চাল ডালও কিনতে পারছেন না তিনি। মাসের বেশ কয়েকটা দিন প্রতিবেশীদের দয়ায় একবেলা জুটেছে, কিন্তু তাঁরাও তো অভাবী। নিজেদের জুটলে তবে তো সাহায্য করবেন। ছোট গ্রাম, তবুও পঞ্চায়েতে প্রধান হজ মহম্মদ শেখের কাছে এর কোনও খবরই ছিল না। তিনি অবিলম্বে চাল ও টাকা দিয়ে পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন । পাশাপাশি, দিন কয়েকের মধ্যে বার্ধক্যভাতা সহ সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে তা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *