Breaking News
Home / TRENDING / মৎস্যজীবীর ঘাড়ে লাফিয়ে পড়ল রয়াল বেঙ্গল, তারপর?

মৎস্যজীবীর ঘাড়ে লাফিয়ে পড়ল রয়াল বেঙ্গল, তারপর?

নিজস্ব সংবাদদাতা:

দু’দিন আগে সুন্দরবনের গোসাবা থানার অন্তর্গত বালি সত্য নারায়ন পুর থেকে দুই সঙ্গীর সঙ্গে মাছ ও কাকড়া ধরার জন্য গভীর জঙ্গলে গিয়েছিলেন মধুসূদন মন্ডল। বুধবার সকালে জঙ্গলের পাশে নৌকা বেঁধে যখন তারা মাছ কাঁকড়া ধরার তোড়জোড় করছিলেন সেই সময় আচমকা একটি রয়েল বেঙ্গল টাইগার জঙ্গল থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মধুসূদনের উপর। মধুসূদনের চিৎকারে তার দুই সঙ্গী ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে বাঘের ওপর। প্রায় ১০ মিনিট ধরে চলে বাঘে-মানুষে লড়াই। কাকড়া ধরার শিক ও লাঠি দিয়ে কার্যত বাঘকে মেরে নিজেদের সঙ্গীকে ছিনিয়ে নেন অন্য দুই মৎস্যজীবী। রক্তাক্ত অবস্থায় মধুসূদনকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তার।

বুধবার সকালে সুন্দরবনের নেবুখালি জঙ্গলে এই ঘটনা ঘটে। মৎস্যজীবী মধুসূদন মন্ডলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *