নিজস্ব সংবাদদাতা
মোহনবাগান নির্বাচন থেকে অঞ্জন মিত্র সরে দাঁড়িয়েছেন। নির্বাচনের পারদ একটু হলেও কমেছে। যেটুকি আঁচ অবশিষ্ট রয়েছে, তা হল ফুটবল সচিব পদের জন্য।
ফুটবল সচিব পদের ফলাফলেই সবার আগ্রহ।
কেন জানেন?
দল বদলে এখন টুটু বসুর দলে ঢুকেছেন। কিন্তু, টুম্পাইদের প্রচারসভায় শুনতে হচ্ছে বাবুনকে কেন? তাই, টুটু বাবুর দলের সদস্যরাই ফলাফল নিয়ে শঙ্কিত। অন্যান্য পদে জেতার ব্যাপারে চিন্তা নেই টুটুদের।
আরও একটা উল্লেখযোগ্য দিক হল, বাবুনের বিরুদ্ধে তৃতীয় পক্ষ হিসেবে দঁাড়িয়েছেন দেব কুমার রায়। ইনি একটা সময় বাবুনের সর্বক্ষণের সঙ্গী ছিলেন। কিন্তু, এখন বাগান নির্বাচনে লড়বেন বাবুনের বিরুদ্ধে। কিন্তু কেন লড়তে গেলেন? দেব কুমার রায়ের কথায়, ক্লাবের ফুটবল সচিব পদে যোগ্য ব্যক্তি আসুক। এমন একজন দাঁড়িয়েছেন, বাংলার হকিটা উঠে গেছে বাংলা থেকে প্রায়। বিওএ–তে কী চলে, সেটা আমি না হয় বললাম। অনেকেই জানেন। কেনই বা তিনি দল বদল করলেন? তাও সবাই জানেন। শুভবুদ্ধিসম্পন্ন, স্মার্ট ফোন ব্যবহারকারী মানুষরা আজকালকার দুনিয়ায় সবই জানেন, সবই বোঝেন। খুলে বলার দরকার নেই। অনুরোধ, আমাকে ভোট দিয়ে জেতান।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news