প্রসেনজিৎ মাহাতো
ফের বিপাকে ইস্টবেঙ্গল। চলতি মরশুমে সমস্যা লেগেই রয়েছে লাল–হলুদের।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিফায় নালিশ ঠুকে দিয়েছেন কাৎসুমি ইউসার। চুক্তি সংক্রান্ত সমস্যা নিয়ে ফিফার দ্বারস্থ হয়েছেন জাপানি তারকা। তঁার সঙ্গে চলতি মরশুমের অর্থাৎ ২০১৮–১৯ সিজনে আই লিগের জন্য কাৎসুমির সঙ্গে চুক্তি ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু, কোয়েস আসার পর ঠিক হয়, কাৎসুমিকে রাখা হবে না। তা আঁচ করতে পেরেই নেরোকার সঙ্গে কথাবার্তা শুরু করে দেন কাৎসুমির এজেন্ট। নেরোকাতে সইও করেন। তারপরও সমস্যার সম্মুখীন হন তিনি। ইস্টবেঙ্গলের তরফে এনওসি দেওয়া হয়নি। খুব স্বাভাবিক কারণেই বিরক্ত হন কাৎসুমি এবং তঁার এজেন্ট। কাৎসুমির এজেন্ট সংস্থা ছিল লিবেরো স্পোর্টস। যত বছর কাৎসুমি ভারতে খেলছেন, তারাই চুক্তির দিকটা দেখভাল করত। সেই লিবেরো স্পোর্টসের সঙ্গে এখন আর কাৎসুমির সম্পর্ক নেই। ফিফায় অভিযোগ জানানোর বিষয়টা দেখছে কাৎসুমির জাপানের এজেন্ট। খবরটা প্রথম পাওয়া যায় ফেডারেশন সূত্র থেকে। তারপর লিবেরো স্পোর্টসের এক সদস্য খবরটায় সিলোমোহর দেন। নামপ্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, ব্যক্তিগত আলাপচারিতায় কাৎসুমি ঘটনাটি তঁাকে জানিয়েছেন। কাৎসুমির সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এ বিষয়ে মুখ খুলতে চাননি।
চলতি মরশুমে সময়টা সত্যিই ভাল যাচ্ছে না লাল–হলুদের। একের পর এক সমস্যা ঘিরে ধরছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news