নিজস্ব সংবাদদাতাঃ
দিঘা: না, সুনামি আসেনি। কিন্তু হঠাৎ যদি সুনামি আসে, তবে কিভাবে তার মোকাবিলা করা হবে, কিভাবে হবে উদ্ধারকাজ? আজ তারই পরীক্ষামূলক মহড়া হল দীঘায়। দীঘার দত্তপুকুরে এই মহড়া চলছে। চলবে রাত পর্যন্ত।
সুনামি এলে কিভাবে সতর্ক করা হবে। কিভাবে উদ্ধার করা হবে মানুষকে। উদ্ধার হওয়া মানুষকে কিভাবে সুরক্ষিত তাঁবুতে আনা হবে এসবই হাতে কলমে করলেন উদ্ধারকারীরা। উদ্ধারকারী দলে ছিলেন সিভিল ডিফেন্সের কর্মী, ডিজাস্টার মেনেজম্যান্টের কর্মীরা, দমকল, পুলিশ সহ উপকূল রক্ষী বাহিনী। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল চিকিৎসক দল, স্থানীয় রামনগর ব্লক প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারন মানুষ।
সমুদ্র তীরের এইসব এলাকার বাসিন্দাদের সুনামি বিষয়ে সতর্ক করা হয় আজ। পাশাপাশি হঠাৎ করে বড় বিপর্যয় নেমে এলে বিভিন্ন দপ্তর যেমন পুলিশ, দমকল, স্থানীয় প্রশাসনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক থাকা উচিত তারও মহড়া হল এদিন। পুরো বিষয়টি নবান্ন নিয়ন্ত্রিত।
মানব সম্পদের পাশাপাশি গৃহপালিত পশুদের কিভাবে বাঁচানো যায়, নিজেরা নিরাপদ স্থানে পৌঁছনোর পাশাপাশি বাচ্চা ও বয়স্কদের কিভাবে রক্ষা করতে হবে তারও মহড়া হল বুধবার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news