Breaking News
Home / TRENDING / মাঝেরহাট জ্ঞান ফেরাল? ডানকুনিতে কাজ শুরু পিডাব্লুডি’র

মাঝেরহাট জ্ঞান ফেরাল? ডানকুনিতে কাজ শুরু পিডাব্লুডি’র

নিজস্ব সংবাদদাতাঃ

ডানকুনির রেল ওভার ব্রিজ সারানোর কাজ শুরু করল পূর্ত দপ্তর।

২০১৩ সালে তৈরি হওয়া ডানকুনি রেল ওভার ব্রিজের উপর একটা অংশ প্রায় তিন ইঞ্চি বসে যায় কয়েক মাস আগেই, পাশাপাশি ব্রিজের উপরে পিচ রাস্তায় গর্ত হয়ে জলও জমতে থাকে। এর ফলে দুর্ঘটনাও ঘটে। দিল্লি রোড, দূর্গাপুর এক্সপ্রেস  হাইওয়ে থেকে চন্ডীতলা চাঁপাডাঙা ও আরামবাগ যাওয়ার অহল্যাবাঈ রোড এর সংযোগকারী গুরুত্বপূর্ণ ডানকুনির এই ব্রিজ। বালির লরি সহ ভারি যান চলাচল করে এই রেল ব্রিজের উপর দিয়ে। ফলে খুব অল্প সময়েই ব্রিজের অবস্থা খারাপ হয়ে যায়। ব্রিজের ক্ষতি ও দুর্ঘটনার আশঙ্কায় ডানকুনি পুরসভার চেয়ারম্যান হুগলী জেলা শাসক ও পূর্ত দপ্তরকে চিঠি দেন। কিন্তু কোনও এক অঙ্গাত কারণে কাজ হচ্ছিল না।

মঙ্গলবার মাঝেরহাটে দুর্ঘটনার ঘটার পর ঘুম ভাঙল সরকারের। ব্রিজের রাস্তা সংস্কারের কাজ শুরু করে দিল পূর্ত দপ্তর। ডানকুনির মানুষের প্রশ্ন, তবে কি সরকারেরও চোর পালালে বুদ্ধি বাড়ে?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *