Breaking News
Home / TRENDING / বাইরে কড়া রোদ, ঘরে মিনি ঘূর্ণাবর্ত; কোথায় ঝড়? প্রশ্ন দিল্লি, হরিয়ানা

বাইরে কড়া রোদ, ঘরে মিনি ঘূর্ণাবর্ত; কোথায় ঝড়? প্রশ্ন দিল্লি, হরিয়ানা

জ্যোতিস্মিতা রায়:
আবহাওয়া দফতরের সতর্কবার্তার পর সোমবার ও মঙ্গলবার হরিয়ানা সরকার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে । কিন্তু সকাল থেকেই কড়া রোদ। গুগল বলছে বাইরে তাপমাত্রা ৪০ ডিগ্রি। অনেক খুঁজে দেখলেও নীল আকাশে একটুকরো মেঘ খুঁজে পাওয়া মুশকিল। তবে বাইরে না হোক, দিল্লি হরিয়ানার ঘরে ঘরে মিনি ঘূর্ণাবর্তেরা ঝড় শুরু করে দিয়েছে । চারদিনের লং উইকেন্ডে তাদের আর পায় কে! দেখতে গেলে হরিয়ানার আবহাওয়া দফতরের সুনাম কলকাতা হাওয়া অফিসের মতোই। যেদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকে, অধিক ক্ষেত্রেই সেদিন বৃষ্টি হয় না। তারপরেও হরিয়ানা সরকারের তাদের ওপর এই আস্থায় হতবাক অনেকেই। বেগতিক বুঝে ইতিমধ্যেই হাওয়া অফিস বলেছে, সতর্কবার্তায় হরিয়ানার নাম ছিল না। উত্তর প্রদেশ, পঞ্জাব ও জম্মু কাশ্মীরের জন্যই ছিল সতর্কতা। তবে সকাল থেকে কোথাও ধুলোঝড়ের খবর নেই । বৃষ্টিও হয়নি। জানা গিয়েছে বিকেলে উত্তর ভারতে মেঘের সঞ্চার হতে পারে । দিল্লি, গুরগাঁও ফরিদাবাদে হাল্কা বৃষ্টি হতেও পারে। এদিকে উত্তর ভারত জুড়ে ঝড় ঝঞ্ঝা নিয়ে সতর্ক বার্তাও জারি করা হচ্ছে। ধুলোঝড়ে কয়েকদিন আগেই ব্যাপক ক্ষতি হয় রাজস্থান, উত্তর প্রদেশে। মারা যান প্রায় ১০০জন। সেজন্যই এবারে আগাম সতর্কতা নিয়েছে রাজ্য সরকার ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *