নীল বণিক
ফের খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন মুকুল রায়। সোমবার কালচিনিতে দলের সভায় তিনি আবারও বলেন, তাঁর পুরনো দলই মুকুল রায়কে চিরতরে সরিয়ে দিতে চায়। এই খুনের চক্রান্তের পিছনে সরাসরি মমতা বন্দোপাধ্যায়ের হাত রয়েছে বলে অভিযোগ করেন রাজনীতির চাণক্য। এমনকি তাঁকে খুন করতে কয়েকজন সুপারি কিলারের সঙ্গে রাজ্যের শাসক দলের কথা হয়েছে বলেও অভিযোগ করেন মুকুল রায়। তবে নিজের চেনা মেজাজে মুকুল বলেন, রাজ্য সরকার এই কাজেও সফল হবেন না। প্রসঙ্গত রবিবার মাথাভাঙা থেকে ফেরার পথে মুকুল রায়ের গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ব্যক্তগত দেহরক্ষীর সাহায্যে রক্ষা পান তিনি। তারপরই এই অভিযোগ করেন মুকুল রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news