নিজস্ব সংবাদদাতা
জেসিকা লাল হত্যার ১৯ বছর পেরিয়ে গিয়েছে । মিডিয়ায় প্রচার করে হত্যাকারী মনু শর্মাকে ক্ষমা করে দিয়েছেন দিদি সাব্রিনা লাল । কিন্তু এই ১৯ বছরে কোনও শিক্ষাই হয়নি দিল্লির। আবারও বারে সামান্য বিষয়ে কথা কাটাকাটি, সেখান থেকে মারামারি এবং খুন। জানা গিয়েছে দিল্লির পঞ্জাবী বাগ এলাকায় একটি বারে নিজের জন্মদিন পালন করতে গিয়েছিলেন ২৭ বছরের ঈশ্মিত। সঙ্গে ছিল তাঁর জনা দশেক বন্ধু। এদের মধ্যে বিজয়দীপ ডিজেকে অনুরোধ করেন অন্য গান বাজানোর জন্য । কিন্তু সে কথায় কান দেননি ডিজে। শুরু হয় কথা কাটাকাটি। এরই মধ্যে হঠাৎই ডিজে দীপক বিষ্ট বিজয়এর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বারের কর্মী ও ইশ্মিতের বন্ধুদের মধ্যে চেয়ার টেবিল এমনকি বিয়ারের বোতল নিয়ে মারামারি শুরু হয় । একসময় ছুরি দিয়ে বিজয়কে খুন করে ডিজে দীপক বিষ্ট। সোমবার সকালে দীপককে বুরারি থেকে গ্রেফতার করে পুলিশ। বারের কর্মীদের আটক করা হয়েছে। ঘটনায় এক মহিলারও চোট লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news