নিজস্ব সংবাদদাতা:
আজই সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে ভূবনেশ্বর কোর্টে পেশ করছে সিবিআই। দুপুর ১টার ফ্লাইটে সিবিআই আধিকারিকরা সুমনকে সঙ্গে করে ভূবনেশ্বরে উদ্দেশ্যে পাড়ি দেন।
উল্লেখ্য, গতকাল গ্রেফতার হন তিনি। আইকোর চিটফান্ড কাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে গ্রেফতার করে সিবিআই। সিবিআইয়ের তরফে জানানো হয়, একটি বাংলা দৈনিক কাগজের জন্য সুমন তাঁর কোম্পানি দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড এবং আইকোর সংস্থার মধ্যে ৪০ কোটি টাকার চুক্তি সই করেন। আইকোরের তরফে ১২ কোটি টাকা দেওয়া হলেও পরে সুমন তাদের প্রাপ্য শেয়ার দেননি বলে অভিযোগ। এইসঙ্গে প্রখ্যাত সাংবাদিক সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ আইকোরের দেওয়া টাকা যেমন কোম্পানি ডিপিএমপিএল-এর অ্যাকাউন্টে পড়ে, তেমনি তার একটি অংশ সুমন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত অ্যাকাউন্টেও যায়। যে ঘটনায় পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে আইকোর। এছাড়াও তাঁর বিরুদ্ধে সারধা ও অন্যান্য চিটফাণ্ড থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
তদন্তে সহযোগিতা না করার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news