নীল বণিক:
হাওয়ালা-কাণ্ডে যুক্ত আট ব্যবসায়ীকে আজ ডেকে পাঠাল ইডি। শুক্রবার সকালে আট ব্যাবসায়ী ইডির দফতরে হাজিরা দিতে আসেন। প্রসঙ্গত চলতি মাসের ১৪ তারিখ পার্কস্ট্রিট, মারকুইস স্ট্রিট, নিউমার্কেট চত্বরে অভিযান চালায় ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দারা আট ব্যাবসায়ীদের থেকে 8 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইতিমধ্যে।
হাওলাদারদের ডেরায় হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করে ইডি। সূত্রের খবর, হাওয়ালাকারীরা বেশ কিছু গ্রাহক ও খদ্দেরের নাম সাংকেতিক ভাষায় ব্যবহার করত। সেই ভাষার আড়ালে কোনও প্রভাবশালী রয়েছেন কিনা তা জানার জন্যই ইডি আধিকারিকরা আজ আট ব্যবসায়ীকে দফায় দফায় জেরা করে। মূলত পরিবহণ ও মুদ্রা বিনিময় কেন্দ্রের অফিস খুলে এরা হাওয়ালা চক্র চালাত বলে অভিযোগ।
ইডি আধিকারিকরা গত পরশু যে অভিযান চালায় তাতে ৬ কোটি টাকা বাজেয়াপ্ত হয়। এই চক্রের জাল গভীরে বলে মনে করা হচ্ছে। নেপাল-ভুটান-থাইল্যান্ড-বাংলাদেশ-মালয়েশিয়া এমনকি আরব দেশেও এরা টাকা বিনিময় করত বলে জানা গিয়েছে। তবে মূলত প্রভাবশালীদের নাম জানতেই আজ হাওয়ালাকারীদের ম্যারাথন জেরা ইডির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news