Breaking News
Home / TRENDING / আদালতেই আটকে যাত্রা, অপেক্ষা বড়দিন পর্যন্ত

আদালতেই আটকে যাত্রা, অপেক্ষা বড়দিন পর্যন্ত

চিন্ময় ভট্টাচার্য

রথযাত্রা নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ চেয়ে রাজ্যের আবেদন গ্রহণ করল প্রধান বিচারপতির বেঞ্চ। দ্রুত মামলা দায়ের করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। আজই মামলার রায় চায় রাজ্য। কারণ, আজই শেষ হচ্ছে বড়দিনের আগে হাইকোর্টের কর্মদিবস। ২রা জানুয়ারি অবসরকালীন বেঞ্চ বসলেও ফের ছুটি পড়ে যাবে। বৃহস্পতিবারই রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন ২২ ডিসেম্বর আদালতের রায় মোতাবেক রথযাত্রা শুরু হবে। তারাপীঠে সেই যাত্রার শুরুতে রেল ময়দানে সভা করবেন বিজেপি সভাপতি অমিত শাহ।কিন্তু, ডিভিশন বেঞ্চে শুনানির জেরে সেই রথযাত্রাও বিশ বাঁও জলে। একথা বুঝে, শনিবারের সভার জন্য শুক্রবারও একছটাক প্রস্তুতি নেয়নি রামপুরহাট জেলা বিজেপি।
বৃহস্পতিবারই রায়ের পর অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ছুটে গিয়েছিলেন প্রধান বিচারপতির বেঞ্চে। কিন্তু, সিঙ্গল বেঞ্চের রায়ের কপি না-বেরনোয়, প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেননি। শুক্রবার সকালেই তাই রায়ের কপি হাতে প্রধান বিচারপতির কাছে ছুটে যান অ্যাডভোকেট জেনারেল। তারপর এই মামলার আর্জি গ্রহণ করেন বিচারপতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *