Breaking News
Home / TRENDING / চিটফান্ড-কাণ্ডে গ্রেফতার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়

চিটফান্ড-কাণ্ডে গ্রেফতার সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা:

গ্রেফতার সাংবাদিক, সম্পাদক সুমন চট্টোপাধ্যায়। আইকোর চিটফান্ড মামলায় আজ তাঁকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সিজিও কমপ্লেক্সে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের পরেই সিবিআই আধিকারিকরা গ্রেফতার করেন সুমনকে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার সুমনকে আইকোর চিটফান্ডের আর্থিক দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আজও দফায় দফায় জেরা করা হয় তাঁকে। সবশেষে তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন করার অপরাধে সিবিআই গ্রেফতার করল সুমন চট্টোপাধ্যায়কে।

উল্লেখ্য, একসময় তাঁর সম্পাদিত সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিল একটি বেআইনি অর্থলগ্নীকারি সংস্থা। ইতিমধ্যে সেই সংস্থার জালিয়াতি প্রকাশ্যে এসেছে। সেই ঘটনায় একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই প্রখ্যাত সাংবাদিককে। বারবারই তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে সিবিআই। এদিনও তাঁর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ ওঠে। শেষমেশ বর্তমানে একটি সংবাদপত্রের এই সম্পাদককে গ্রেফতার করল সিবিআই আধিকারিকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *