নীল বণিক:
বিজেপির পর এবার রাজ্যে যাত্রায় নামতে চলেছে কংগ্রেস। রাজ্য যুব কংগ্রেস ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে যাত্রা কর্মসূচী নিচ্ছে বলে জানিয়েছেন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি মহম্মদ সাহাদাব খান। তিনি বলেন, ২৫ ডিসেম্বর থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ও রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে যাত্রা কর্মসূচী নিচ্ছে রাজ্য যুব কংগ্রেস।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে রাজ্য যুব কংগ্রেসের এই মিছিল বার হবে। জঙ্গল মহল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যুব কংগ্রেসের এই যাত্রা বার হবে বলে জানিয়েছেন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি। সর্বভারতীয় যুব কংগ্রেস নেতৃত্বের নির্দেশেই এই যাত্রা হচ্ছে বলে জানিয়েছেন মহম্মদ সাহাদাব খান। কন্যাকুমারীকা থেকে সর্বভারতীয় যুব কংগ্রেসের এই যাত্রা বার হবে বলে জানিয়েছেন তিনি। শেষ হবে দিল্লির রাজঘাটে। তবে এরাজ্যে কংগ্রেসের যাত্রা করার মতো সাংগঠনিক শক্তি আছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news