নিজস্ব প্রতিনিধি।
সুলতানী আমল থেকে চলে আসা মেলা আচমকাই বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসন। বৃহস্পতিবার বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন পাণ্ডুয়ার সিপিএম (CPM) বিধায়ক আমজাদ হোসেন। তিনি জানান, সুলতানী আমল থেকে প্রত্যেক মাঘ মাস জুড়ে এই মেলা হত। এ বছর সেই মেলা কেন বন্ধ করা হল? প্রশ্নের উত্তরে মন্ত্রী গৌতম দেব বলেন, “ওখানে টেনশন রয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।”
পরে এক প্রশ্নের উত্তরে সিপিএম বিধায়ক বলেন, “সুলতানী আমল থেকে এই মেলা পাণ্ডুয়ায় হয়ে আসছে। প্রাচীনকালে এই মেলার নামকরণ হয়েছিল পেড়োর মেলা। সেখানে ২০০১ সালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু এলাকার মানুষই তার সমাধান করেছিল। দীর্ঘদিন ধরে এই মেলার পরিচালনা করে আসছিল এলাকার ক্লাব সংগঠনগুলি। কিন্তু সরকার বদলের পর সেই মেলার পরিচালনা ভার ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এবার সেই মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন।”
প্রসঙ্গত, এদিন অভিযোগের জবাবে পর্যটন মন্ত্রী গৌতম দেব বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এ প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, “এক মাসব্যাপী এ মেলার সঙ্গে ওই এলাকার মানুষের ছমাসের রুজি-রোজগার জড়িত। তাই আগামী বছর থেকে রাজ্য সরকারকে বইমেলা ফের চালু করতে হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news