Breaking News
Home / TRENDING / ইস্ট ওয়েস্ট মেট্রোয় কী কী পরিষেবা থাকছে ? জানতে ক্লিক করুন

ইস্ট ওয়েস্ট মেট্রোয় কী কী পরিষেবা থাকছে ? জানতে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো পথ চলা শুরু করল। রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goel) এই প্রকল্পের উদ্বোধন করেন। সেক্টর ফাইভ স্টেশনে এই মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন তিনি। প্রথম পর্যায়ে ইস্ট-ওয়েস্ট চলবে সেক্টর ফাইভ স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশন পর্যন্ত। ৫.‌৮ কিলোমিটার এই পথে ট্রেনটি অতিক্রম করবে ৬টি স্টেশন।


এর মধ্যে রয়েছে সেক্টর ফাইভ করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম—এই ছ’টি স্টেশন। প্রতিটি স্টেশনকে এক একটি থিমে সাজানো হয়েছে। উদ্বোধনের পর একটি মেট্রো রেল গোটা পথটাই অতিক্রম করে। এই পথ অতিক্রম করতে যাত্রী সাধারণের সময় লাগবে ১৪ মিনিট। ইস্ট ওয়েস্ট মেট্রোয় (East West Metro) যাত্রা অনেকটাই পৃথক হবে কলকাতা মেট্রোর যাত্রার অভিজ্ঞতা থেকে।

শুক্রবার থেকেই যাত্রীদের নিয়ে পুরোদমে ট্রেন চলবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলবে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ২০ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। পরে যাত্রী সংখ্যা বাড়লে ট্রেনের সময়সূচিরও পরিবর্তন হবে। কলকাতা মেট্রোর মতোই ইস্ট ওয়েস্ট মেট্রোতেও স্মার্ট কার্ড ও টোকেনের ব্যবস্থা থাকছে। তবে তা দেখতে আলাদা। ৫ ও ১০ টাকা টিকিটের দাম করা হয়েছে।

অত্যাধুনিক ব্যবস্থায় সজ্জিত ইস্ট-ওয়েস্ট মেট্রো চালকদের বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কতৃপক্ষ। মেট্রোয় আত্মহত্যা রোখার জন্য প্ল্যাটফর্মে বিশেষ স্ক্রিন ডোরের ব্যবস্থা রয়েছে। এই প্রথম রাজ্যে কোনও মেট্রো স্টেশনে স্ক্রিন ডোর চালু হচ্ছে। ট্রেন থামার পরে মেট্রোর দরজা ও স্ক্রিন ডোর সমন্বয় করে খুলবে। প্ল্যাটফর্মে রাখা থাকছে ফোন। কোনও যাত্রী সমস্যা দেখলেই ওই ফোন থেকে মেট্রোর কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *