চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দিনহাটার বাড়ি ঘেরাও কর্মসূচির নিয়েছে তৃণমূল। রবিবার সকাল ১০ টা থেকে সেই কর্মসূচি চলছে।
যার পাল্টা হিসাবে আগামী দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়ি ঘেরাওয়ের হুমকিও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
এদিন তাঁর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি কুণাল ঘোষ। তাঁর কথায়, “সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ রাজ্যের ও দিল্লির নেতারা ব্যক্তিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেছেন এমনকি তার সন্তানকেও আক্রমণ করতে ছাড়েননি শুভেন্দু। আপনারা আর কি বাকি রেখেছেন? যত ধরনের নোংরামি করা যায় সবই তো করেছেন এবং করছেনও। বিজেপির মুখে এধরনের ব্যক্তি আক্রমণের কথা মানায় না। ওরা তো বলে-বলে, তৃণমূল নেতার বাড়িতে সিবিআই-ইডি পাঠাচ্ছে।”
পাশাপাশি তাঁর হুঁশিয়ারি,” ভুলেও যদি বাড়াবাড়ি করতে যান, স্বাস্থ্যসাথী কার্ডটা সঙ্গে রাখবেন, আমরাই বিনামূল্য চিকিৎসাটা করিয়ে দেব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news