নিজস্ব প্রতিবেদন:
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে লোকসভায়। এ বিল প্রসঙ্গে বিরোধীরা অভিযোগ এনেছে, এ বিল পাশ করে সরকার সংখ্যালঘুদের অধিকার কেড়ে নিচ্ছে। কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি বলেন, “এ বিল ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪, ১৫, ২১, ২৫ ও ২৬ ধারার বিরোধী। এটি একটি অসাংবিধানিক বিল।”
এ প্রসঙ্গে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “এই বিলের পিছনে কোনও রাজনৈতিক এজেন্ডা নেই। এই বিল নিয়ে কারও উপর অবিচার হওয়ার প্রশ্নই আসে না। কোনও বৈষম্যও করা হচ্ছে না। এই বিল কারও অধিকার ছিনিয়ে নেবে না, বরং অধিকার দেবে।” তিনি আরও বলেন, শরণার্থীদের কোনও নথি না থাকলেও রেশন কার্ড সহ নাগরিকত্ব দেওয়া হবে।
এর আগে নাগরিকত্ব বিলটি লোকসভায় পেশ হয়। লোকসভায় ভোটাভুটিতে ৩৭৫ জন সাংসদ অংশগ্রহণ করেন। এর মধ্যে বিলের পক্ষে ভোট দেন ২৯৩ জন সাংসদ এবং বিপক্ষে ভোট দেন ৮২ জন সাংসদ। বিরোধীরা সংখ্যালঘুদের অধিকার নিয়ে জবাব চাইলে অমিত শাহ জানান, “এই বিল ০.০০১ শতাংশ সংখ্যালঘুর বিরুদ্ধেও নয়।” কংগ্রেসের সঙ্গে বিরোধী দলের নেতারাও এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিরোধীদের মতে, এই বিল দেশের পক্ষে বিপজ্জনক। শিবসেনাও এই বিলের বিরুদ্ধে সরব হন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news