Breaking News
Home / TRENDING / করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মন্ত্রী সুজিত বসু

করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মন্ত্রী সুজিত বসু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আগেই, এবার হাসপাতালে ভর্তি করা হল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose)। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও কোনও উপসর্গ ছিল না তাঁর। চিকিৎসকদের পরামর্শে আক্রান্ত হয়ে সস্ত্রীক দমকল মন্ত্রী ছিলেন ‘হোম আইসোলেশনে’। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই জ্বর আসে সুজিত বসুর। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে রাতেই তাঁকে বাইপাসের এক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আপাতত ভালই আছেন মন্ত্রী মশাই, তবে জ্বর রয়েছে। গত বৃহস্পতিবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয় এবং তাতে কোভিড পজিটিভ আসে। মন্ত্রী ছাড়াও তাঁর স্ত্রী করোনা ভাইরাসে সংক্রমিত হন। প্রসঙ্গত, সুজিত বসুর বাড়ির পরিচারিকা প্রথমে করোনা সংক্রমিত হন। সেই সূত্রেই তাঁর স্ত্রী ও তিনি একসঙ্গে কোভিডে আক্রান্ত হন।

দমকলমন্ত্রীর দায়িত্বে থাকায় লকডাউনেও ঘুরে বেরিয়ে দফতর সামলেছেন বিধাননগরের বিধায়ক। গত বুধবার বেলুড়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক কর্মীর মৃত্যু হলে সেখানেও গিয়েছিলেন মন্ত্রী। ঠিক তারপর দিন করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন তাঁর আরও এক সতীর্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য তথা ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ (Tamonash Ghosh) কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে তিনিও বাইপাসের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। করোনা সংক্রমণ নিয়ে প্রথমে তাঁকে আলিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু পরে এই তৃণমূল (TMC) বিধায়ককে স্থানান্তরিত করা হয় বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ৩০বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটের থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকেন তমোনাশ ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *