Breaking News
Home / TRENDING / ভাটপাড়া গিয়ে সিবিআই তদন্তের দাবি করলেন সুজন-মান্নান

ভাটপাড়া গিয়ে সিবিআই তদন্তের দাবি করলেন সুজন-মান্নান

নীল রায়। ভাটপাড়ার সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করলেন বাম ও কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেখানে দুর্গত পরিবারবর্গের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি করলেন তাঁরা। শনিবার ভাটপাড়া যান বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, কামারহাটি বিধায়ক মানুষ মুখোপাধ্যায় প্রমূখ। মান্নান-সুজনরা মৃত ধরমবীর সাউ ও পরে রামবাবু সাউয়ের বাড়িতে যান। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন। কথা বলেন এলাকার মানুষের সঙ্গেও। দল ও সম্প্রদায় নির্বিশেষে সবাইকে এলাকায় শান্তি রাখার জন্য সচেষ্ট হতে অনুরোধ করেন। পাশাপাশি এলাকাবাসীর তোলা সিবিআই তদন্তের দাবিকেও সমর্থন জানায় ওই প্রতিনিধি দল। ভাটপাড়া এলাকায় নতুন করে যাতে কোনও উত্তেজনা না ছড়ায় তাই বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। রয়েছে র‌্যাফও। এদিনই সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল ভাটপাড়া যাবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *