নীল রায়। সরকারি কর্মচারী, ডাক্তার থেকে রাজনীতিক! তাঁর জীবনমুখী গানের নিশানা হয়েছেন বারবার। এবার সরাসরি কাটমানি খাওয়া নেতাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে গান গাইলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। বরাবরই নচির কণ্ঠে সাধারণ মানুষ খুঁজে পায় সমাজের অন্তরের কথা। এখানেও তার ব্যাতিক্রম হয়নি। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও নচিকেতা তাঁর কাটমানি নিয়ে গানে লিখছেন, “খেয়েছেন যাঁরা কাটমানি/ দাদারা অথবা দিদিমণি/ এসেছে সময় গতিময়, দাঁত …… ফেরত দিন- আসছে দিন”। এর পরের লাইনেই তিনি লিখেছেন, “মন্ত্রী অথবা আমলা/ জনরোষ এ বার সামলা/ তুলবে চামড়া অসাধু দামড়া/ বাতাসে বাজছে রুদ্রবীণ- আসছে দিন। এত দিন যাঁরা করেছে সেলাম/ ভয়েতে থেকেছে বাধ্য গোলাম/ এখন তাঁদের মুখেতে প্রশ্ন, উত্তর আছে কি?”
সম্প্রতি এক দলীয় সভায় কাউন্সিলরদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাট বানিয়ে খাওয়া বন্ধ করার ডাক দিয়েছিলেন। তারপর থেকেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে সংসদ সদস্য শান্তনু সেন অভিযুক্ত হয়েছেন কাটমানি খাওয়ার অভিযোগে। আর এদিন নচিকেতার এই গান তাঁর তৃণমূলের বিরুদ্ধে জেহাদ বলেই ধরছে রাজনৈতিক মহল। কারণ, বামফ্রন্ট জমানার শেষদিকে মমতার মঞ্চে সিপিএম বিরোধী গান গেয়ে আসর জমিয়ে দিতেন নচিকেতা। ঘটনাচক্রে, ঠিক এক মাস বাকি তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। এই গান শুনে অনেকেই বলতে শুরু করেছেন তৃণমূলের থেকে সরে যাওয়ার প্রথম পদক্ষেপ নচিকেতার এই গান। ২১ জুলাই শহীদ দিবসের মঞ্চে এবার হয়তো নাও দেখা যেতে পারে এই বিদ্রোহী গায়ককে!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Dada u r always awesome,,,
Keep it up with take on smile…
❤ ? dada