ওয়েব ডেস্কঃ
অজানাকে জানতে, অদেখাকে দেখতে ভ্রমণ পিপাসু বাঙালী পাড়ি দিয়েছিল আয়ারল্যান্ডে। আর সেখানেই বর্ণবৈষম্যের শিকার হতে হল এক বাঙালী পরিবারকে।
তিনদিনের ছুটিতে মা-বাবাকে নিয়ে আয়ারল্যান্ডে বেড়াতে গিয়েছিল বাঙালী যুবক প্রসূন ভট্টাচার্য। সেখানে ডাবলীন যাওয়ার পথে একটি ট্রেনে হেনস্থা করা হল গোটা পরিবারকে। বর্ণবৈষম্যের শিকার হয়ে তাঁদেরকে হেনস্থা করা হয় উচ্চারণ, গায়ের রং এবং জাতিগত পরিচয়কে নিয়ে।
সংবাদসংস্থা সূত্রে খবর, ওই পরিবারটি তিন দিনের জন্য আয়ারল্যান্ড ঘুরতে গিয়েছিলেন। ঘটনার দিন বেলফাস্ট থেকে ট্রেনে করে ডাবলীন যাচ্ছিলেন তাঁরা। তাঁদের পাশে বসেছিলেন এক ব্যক্তি। তিনিই ওই পরিবারকে হেনস্থা করে। পরে ট্রেনের গার্ড এলেও, এই ব্যাপারে ওই পরিবারকে কোনো সাহায্য করেনি। কিন্তু ইমিগ্রান্ট কাউন্সিল অফ আয়ারল্যান্ড এই ঘটনা জানার পর উপযুক্ত ব্যবস্থা নেয়, ওই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার নিন্দা করেছেন আইরিশ রেলের মুখপাত্র ব্যারি কেনি।
পাশাপাশি এই ঘটনার শিকার হয়ে প্রসূন টুইট করেন আইরিশ রেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, ভারতীয় বিদেশমন্ত্রক, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ব্রিটেনের বিদেশমন্ত্রককে। তিনি জানান, “আমি ভারতীয়। মা-বাবার সঙ্গে ট্রেনের কোচ ডি-তে বেলফাস্ট থেকে ডাবলীন যাচ্ছিলাম। এক সহযাত্রী এই ঘণ্টারও বেশী সময় ধরে আমাদের দেশ, ভাষা নিয়ে হেনস্তা করেন। খুব খারাপ লাগছে!”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news