চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“দলনেত্রী নয়, মুখ্যমন্ত্রীর মতো দায়িত্ব পালন করুন।” এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan) ও বাম পরিষদীয় দলনেতা ড. সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। বুধবার চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল বিধানসভার বামফ্রন্ট ও কংগ্রেস পরিষদীয় দল। জানানো হয়েছিল দু’পক্ষের মোট ছয়জন বিধায়কের প্রতিনিধি দল দেখা করতে চায় মুখ্যমন্ত্রীর সঙ্গে। কিন্তু চিঠি দেওয়ার পর ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও নবান্ন থেকে জবাব না মেলায় মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন বিরোধী দলের দুই নেতা।
মুখ্যমন্ত্রীকে সতর্ক করে ওই চিঠিতে মান্নান, সুজন লিখেছেন, “ঘোষণা মতো প্রতিটি মানুষের কাছে খাদ্য পৌঁছনোর ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী। নচেৎ, খাদ্যের সংকটে, অনাহারে বিপর্যস্ত হতে চলেছে বাংলা। ভাষণ বন্ধ করে খাবারের ব্যবস্থা করুন। সেটাই সরকারের কাজ।” চিঠিতে আরও লেখা হয়েছে, “চিকিৎসকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের খবরদারি বা নবান্নের অনুপ্রেরণার উপর তাঁদের নির্ভর করতে হবে কেন ?”
চিঠির শেষে দুই প্রকার পক্ষ থেকে তিনটি পরামর্শ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। প্রথম পরামর্শে বলা হয়েছে, ১) বিকৃতি বন্ধ করুন। শাসকদলের দলবাজি বন্ধ করুন। প্রশাসনের নির্লজ্জতা ও চোখ রাঙিয়ে বন্ধ করুন। দ্রুত সদর্থক ব্যবস্থা নিন। ২) করোনা রোগ, সংক্রমণ, চিকিৎসা সংক্রান্ত তথ্য বিকৃতির নয়। এতে বিপদ ক্রমশ বাড়ছে। তার দায় আপনার, প্রশাসনের। ৩) গরিব বিপর্যস্ত মানুষ – খাদ্য নেই অর্থের সংস্থান নেই। বাঁচাতে সর্বশক্তি নিয়োগ করুন। যুবশী সবাই মিলেই পাশে আছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news