চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। বৃহস্পতিবার বিকেলে নবান্নে (Nabanna) সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মৃত্যুর সংখ্যা জানান মুখ্যসচিব রাজীব সিনহা। পশ্চিমবঙ্গে নভেল করোনা ভাইরাসের সংক্রমণে আরও তিন জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনের সংক্রমিত হয়েছে। এই নিয়ে কোভিড-১৯ অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪।
তবে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত বহাল রইল। মুখ্যসচিব পশ্চিমবঙ্গে ১৪৪ জন কোভিড-১৯ (Covid-19) অ্যাকটিভ রোগীর সংখ্যা জানালেও। এদিন বিকেলে স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) আপডেটে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রামিত হয়েছেন ১৮ জন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১। সেরে উঠেছেন ৪২ জন। ফলে অ্যাকটিভ কেস হওয়ার কথা ১৮২।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news