Breaking News
Home / TRENDING / ইসলামপুরে ছাত্র মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি সুজনের

ইসলামপুরে ছাত্র মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি সুজনের

নিজস্ব সংবাদদাতাঃ

ইসলামপুর দাড়িভিট বিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনাকে নক্কারজনক আখ্যা দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুললেন রাজ্য বিধানসভার সিপিএম দলের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

আজ ইসলামপুরের দাড়ভিটায় মৃত ছাত্রদের পরিবারের সঙ্গে দেখা করেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। মৃত ছাত্রদের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি সুজনবাবু বলেন, এই রাজ্যে এখন পুলিশরাজ চলছে। ইসলামপুরের দাড়ভিটার এই ঘটনা লজ্জার। ছাত্র আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে দুজন ছাত্রকে মেরে ফেলল, এর থেকে নক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না।

এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন রাজ্য বিধানসভার সিপিএম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

 

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *