নিজস্ব প্রতিনিধি :
রাতেই ইসলামপুর রওনা হচ্ছেন মুকুল রায়।
ইসলামপুরের গুলিচালনার ঘটনায় ২৬ তারিখ বাংলা বনধ ডেকেছে বিজেপি। এমতাবস্থায় মুকুলের ইসলামপুর পৌঁছনো রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ মনে করছে সংশ্লিষ্ট মহল। বিদেশের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, কোনও বনধ হবে না। মমতার পাল্টা দিতে সময় নষ্ট করেননি মুকুল। বলেছেন, মমতা রাজ্যে পুলিশি শাসন চালাচ্ছেন তাই অত সহজে বলতে পারছেন বনধ হবে না। সঙ্গে মুকুলের কটাক্ষ, মুখ্যমন্ত্রী বরং দেশে ফিরে একটি শ্বেতপত্র প্রকাশ করুন যাতে আমরা জানতে পারি বিদেশে গিয়ে উনি কতগুলি শিল্প আনলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news