নিজস্ব সংবাদদাতাঃ
বিজেপি ডাকা বনধের কথা জেনে ইউরোপে থেকে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। স্পষ্টত বললেন, কোনও বনধ হবে না। তার মতে ইসলামপুরের গোটা ঘটনাই আসলে বিজেপি ও আরএসএস-এর চক্রান্ত।
শনিবার মুখ্যমন্ত্রী ২৬ সেপ্টেম্বর বিজেপির বনধের খবরের প্রতিক্রিয়ায় বলেন, ‘শুনলাম বিজেপি বনধ ডেকেছে। কোনও বনধ হবে না। বনধ ডাকা এদের খেলা হয়ে গেছে। বাংলাটা কিন্তু উত্তরপ্রদেশ নয়। বেজিপি আরএসএসকে এই মৃত্যুর দায় নিতে হবেই।’ তবে মুখ্যমন্ত্রী মনে করেন, ‘দুই ছাত্রের মৃত্যু দুঃখজনক।’ সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, ‘পুলিশের গুলিতে মৃত্যু হয়নি। বাইরের গুণ্ডা নিয়ে এসে সশস্ত্র আক্রমণ করেছে। পুলিশ জানিয়েছে পুলিশের গুলিতে মৃত্যু হয়নি। কাল মহরম ছিল, সেই কথা মাথায় রেখে ওরা এসব করেছে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘শান্তিপূর্ণ ভাবে বনধের মোকাবিলা করবে প্রশাসন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, ‘নরেন্দ্র মোদী আর অমিত শাহ ব্যর্থতা ঢাকার জন্য এসব করছে। পরিকল্পনা করে ইসলামপুরের ঘটনাটা ঘটানো হয়েছে।’ তিনি হুসিয়ারি দিয়ে বলেন, ‘বিজেপি, আরএসএস-কে বলব আগুন নিয়ে খেলবেন না।’
মুখ্যমন্ত্রী মনে করেন ‘বিজেপি, আরএসএস-এর বাইরে লোকেরা বসে রয়েছে বাংলার বিভিন্ন জেলায়।’ তিনি পাল্টা বলেন, ‘দুই ছাত্রের মৃত্যু কেন হল বিজেপি, আরএসএস-কে জবাব দিতে হবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news