Breaking News
Home / TRENDING / আত্মঘাতী মামা ভাগ্নি

আত্মঘাতী মামা ভাগ্নি

নিজস্ব সংবাদদাতা, লাভপুর :

সম্পর্কিত ভাগ্নির সঙ্গে প্রেম। পরিবার মেনে নেবে না ভেবে আত্মহত্যা করল যুগলে। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার ভরতপুর গ্রামে। মৃতরা হলেন রীতা বাগদি (১৭) ও লালন বাগদি (২২)। তাঁদের বাড়ি একই গ্রামে। লালন পেশায় কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, কাজের সূত্রে লালন বাইরে থাকত। দিন কয়েক আগে গাজন উৎসবের জন্য গ্রামে এসেছিল সে। এদিকে রীতার বিয়ের দেখাশোনা চলছিল। ওদের দুজনের মধ্যে যে ভালোবাসা ছিল তা জানতেন না তাঁদের পরিবার। ফলে মেলামেশায় কোন সন্দেহ ছিল না। রবিবার সন্ধ্যায় তাঁরা বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। কিন্তু তাঁদের পাওয়া যায়নি। এরপর সোমবার বেলার দিকে গ্রাম থেকে এক কিলোমিটার দূরে পুকুর পারে একটি গাছের মধ্যে তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকার মানুষ। একটি গামছায় দুজনে গলায় ফাঁস দিয়ে ঝুলে যায়। মেয়ের মা অপর্ণা বাগদি বলেন, “আমরা মেয়ের বিয়ের জন্য বিভিন্ন জায়গায় দেখাশোনা করছিলাম। কিন্তু ওরা যে দুজন দুজনকে ভালবাসত জানতাম না”। লালনের মা রীতা বাগদি বলেন, “ওরা যদি একবারও বলত তাহলে আমরা বিয়ে দিয়ে দিতাম। তাহলে ওদের মরতে হত না”। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *