Breaking News
Home / TRENDING / বাঁকুড়ায় পথদুর্ঘটনায় মৃত ২,আহত ১

বাঁকুড়ায় পথদুর্ঘটনায় মৃত ২,আহত ১

প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া:

সোমবার সকালে ইনদপুর গ্রামের দিক থেকে একটা ট্রাক্টর ইনদপুর বাসস্ট্যান্ডের দিকে দ্রুতগতিতে আসছিল।উল্টো দিক থেকে একটি সাইকেলে দুজন সাইকেল আরোহী আসছিল।ট্রাক্টরটির সামনে ভারসাম্য হারিয়ে হঠাৎই সাইকেল থেকে আরোহী দু’জন পড়ে যায়।ট্রাক্টরের সামনের চাকা পেরিয়ে গেলেও মাঝের চাকায় যিনি সাইকেল চালক তিনি চাপা পড়ে যান।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পেছনে বসে থাকা ব্যক্তি গুরুতর আহত হন।ইনদপুর পুলিশ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম শিবু বাউড়ি(৩৭)। বাড়ি ইন্দপুরের চতুরা গ্রামে। প্রথমে ইনদপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে বাঁকুড়া মেডিকেলে স্থানান্তরিত করেন।অপর দিকে প্রাতঃভ্রমণে বেরিয়ে ডাম্পারের ধাক্কায় এদিন সকালে একজন মহিলার মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গেছে,বাঁকুড়া সদর থানা এলাকার সবিতা রায় (৫০) নামে ওই মহিলা রোজের মতোই প্রাতভ্রমণে বেরিয়েছিলেন।বাঁকুড়া গঙ্গাজলঘাটি রাস্তা ধরে হাঁটার সময় পেছন দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় পড়ে যান।বাঁকুড়া মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *