Breaking News
Home / TRENDING / ঝুলন্ত দেহ উদ্ধার ফ্রেজারগঞ্জ থানার ওসির

ঝুলন্ত দেহ উদ্ধার ফ্রেজারগঞ্জ থানার ওসির

নীল রায়।

নিজের কোয়ার্টারেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হল ফ্রেজারগঞ্জ থানার ওসির। থানার কোয়ার্টারে একাই থাকতেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি গৌতম বিশ্বাস (Goutam Biswas)। বৃহস্পতিবার সকালে যে পরিচারিকা তাঁর কোয়ার্টারে কাজ করতেন তিনি দরজা বন্ধ দেখে প্রথমে কলিং বেল বাজান। কোনও সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করেন, আওয়াজ না পেয়ে দরজায় ধাক্কাও দেন। তারপরও গৌতমবাবুর কোনও আওয়াজ না পেয়ে তিনি থানায় খবর দেন। গৌতমবাবুর সহকর্মীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ ঝুলছে।

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে থানার কাজ শেষ করে কোয়ার্টারে যান গৌতমবাবু। বছর ৫৮-র বছর বয়সী ওই পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে পুলিশ মহলেই তৈরি হয়েছে প্রশ্ন। প্রাথমিক তদন্তের পর পুলিশের তদন্তকারীরা আত্মহত্যা বলেই মনে করছেন। সুন্দরবন জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও সুইসাইড নোট এখনও পাওয়া যায়নি গৌতমবাবুর ঘর থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *