সূর্য সরকার।
বড়দিন, বর্ষবরণের উৎসব উপলক্ষ্যে শহরে প্রতিবারের মতাে এবারও এক লাফে মাদকের অনেকটাই চাহিদা বেড়েছে। তাই চোরাপথে রাজ্যে আনা বিভিন্ন প্রকার মাদক, যা ঢুকছে শহর কলকাতায়। আর এই চোরাকারবার নিয়ে কড়া নজরদারি রেখে ছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আর তাতেই বড়সড় সাফল্য মিলেছে। বড়দিন উৎসবের রাতে উদ্ধার হয়েছে প্রায় ছ’কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট এবং হেরােইনের মতাে মারণ মাদক। গ্রেফতার হয়েছে মাদক পাচারচক্রের তিন সন্দেহভাজন। পুলিশের অনুমান, বড়দিনের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন রেভ পার্টিতে ওই বিপুল পরিমাণ মাদক নিয়ে শহরে এসেছিল অভিযুক্তরা ।
পুলিশ সূত্রে খবর, উৎসবের দিনে নির্দিষ্ট একটি খবরের ভিত্তিতে কলকাতা পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স (STF ) টহলদারি চালানাের সময় আনন্দপুর থানা এলাকার চৌবাগা ক্যানেল সাইড রােড থেকে মাদক চক্রটির হদিশ মেলে। উদ্ধার হয় প্রায় ৬ কোটি টাকার মাদক। এর মধ্যে রয়েছে হেরােইন এবং মাদক ট্যাবলেট যার পােশাকি নাম ‘ ইয়াবা ’। ধৃতরা হল মনিপুরের বাসিন্দা মুহাম্মদ আমির খান (২৭) , আসামের বাসিন্দা সৈয়দ কাজু । দেওয়ান (৫১) , উত্তর দিনাজপুরের বাসিন্দা মুহাম্মদ পাসমুদ্দিন (৫৪)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চরস, হাসিস, এলএসডি , এমডিএমএ-এর মতাে নিষিদ্ধ মাদক পড়শি রাজ্য যেমন ওড়িশা, বিহার ও ঝাড়খন্ড হয়ে এই মাদক ঢােকানাের ছক কষছেন মাদকচক্রীরা । পুলিশের তৎপরতায় একের পর এক বড় মাদক চক্রের সদস্যরা ফাদে পড়ে যাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news